গিয়ে নবীগঞ্জের মলম পার্টির খপ্পরে পড়ে যুবকের সর্বস্ব খোয়া

গিয়ে নবীগঞ্জের মলম পার্টির খপ্পরে পড়ে যুবকের সর্বস্ব খোয়া
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকঃ নবীগঞ্জের যুবক নরসিংদীতে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে মৃত্যুর সাথে লড়ছে। আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামের আব্দুল সহিদের পুত্র আয়াত আলী (২৫)।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নরসিংদী বাবুরহাট থেকে কাপড় এনে বিভিন্ন স্থানে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ২৩ জুন  বুধবার সকালে তিনি কাপড় আনতে নরসিংদী যান। বেলাবো এলাকার মলম পার্টির সক্রিয় সদস্যরা তাকে জুস খাইয়ে অচেতন করে সাথে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে তার জ্ঞান ফিরে আসেনি, মুখে অক্সিজেন লাগানো ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।