গাংনীর সাহারবাটিতে গরুর বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৪-১৮)ঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহার বাটিতে গরুর বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছ। শনিবার বিকালে ব্র্যাক কৃত্তিম প্রজনন কর্মসূচির আওতায় সাহারবাটি গ্রামের ফুটবল মাঠে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন-এর সভাপতিত্বে গরুর বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার কৃত্তিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডাঃ মোঃ গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (কৃত্তিম প্রজনন কর্মসূচি) আশরাফুল ইসলাম ও গাংনী উপজেলা প্রাণি সম্পদ-এর ফিল্ড এ্যাসিসটেন্ড এখলাস উদ্দিন। গরুর বাছুর প্রদর্শনী ও প্রতিযোগিতায় উন্নত জাতের বাছুরসহ এলাকার গরু পালনকারীরা অংশ গ্রহন করে। পুরস্কার বিতরণ শেষে উন্নত জাতের গরু পালনে উৎসাহিত করার জন্য “সুখের খনি’ নামের নাটক প্রদর্শন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।