গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মধুখালী প্রতিনিধিঃ   ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিমপাড়া মোঃ হোসেন আলী বিশ্বাস (বুড়ো) এর ছেলে মোস্তফা বিশ্বাস (মোস্ত) (৩০) এর স্ত্রী ফিরোজা বেগম (২২) গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে গ্রাম বাসীর মাধ্যমে জানা যায় স্বামী-স্ত্রীর দ্বন্ধকলহের কারনে শনিবার বেলা ৯.৪৫ মিনিটের সময় পশ্চিম পুতার টিনের ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। মৃত ব্যক্তি নাম ফিরোজা বেগম, পিতাঃ মৃত আজিম শেখ, মাতাঃ ছাহেরা বেগম, গ্রামঃ বুড়াইচ, থানাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর। তবে আশেপাশে লোকজনের সাথে ও ফিরোজার মা ছাহেরা বেগমের সাথে কথা বলে জানা যায় কিস্তির ও যৌতুকের টাকার জন্য ঝগড়া করে গলা চিপে ও শরীরে আঘাত করে মেরে ফেলেছে। আরো জানা যায় মৃত ব্যক্তি মোস্তফা বিশ্বাসের ৩য় স্ত্রী।

এব্যাপারে মধুখালী থানায় সংবাদ দিলে মধুখালী থানার এস.আই. মোঃ সাহেব আলী ও এস.আই. রিয়াদ এসে লাশ থানায় নিয়ে যায়। তাদের সাথে আলাপ করে জানা যায় মৃত ব্যক্তির গলার নিচে গলা চিপার দাগ আছে। তবে লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।