মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে। দরিদ্র অসহায়দের অনেকেই ধার দেনা করে জমিতে বোরো ধান রোপন করে অর্থাভাবে সেই ধান কেটে বাড়ীতে আনতে পারছেন না। এমন অসহায়দের স্বপ্নের সোনালি ফসল ঘরে তুলতে সহযোগীতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাঁধে অন্তর রায়।
আজ ১০ মে রবিবার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পার গ্রামের দরিদ্র কৃষক ফজলু মিয়া(৫৯) এর ২০ শতাংশ জমির ধান কেটে তা মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাঁধে অন্তর রায়ের নেতৃত্বে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের আরিফ, নাঈম, পিয়াল, সৈকত, সিয়াম ও দ্বীপ দরিদ্র কৃষকের ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেন।
দরিদ্র কৃষক ফজলু মিয়া বলেন,করোনার কারনে বর্তমানে আমাদের অবস্হা খুবই খারাপ।বয়সের কারনে কাজ করতে পারি না। আমার আয়েই সংসার চলে। হাতে কোন টাকা নাই। এদিকে বর্গা নেয়া জমির ধান পেকে তা ঝরে পরতে শুরু করেছে। এমন অবস্হায় এই ছেলে গুলো আমার ধান কেটে মাড়াই করে দিবে তা আমি ভাবতেই পারি নি। এরা আজকে আমার যে উপকার করেছে তা আমি কোনদিনই ভুলতে পারবো না। অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই ছেলের জন্য।



