× Banner
সর্বশেষ
অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পিআইডি

ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ঐতিহাসিক জুলাই শহিদ দিবস
ঐতিহাসিক জুলাই শহিদ দিবস

ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দেশে ন্যায়বিচার, নাগরিক অধিকার সুসংহত করা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগ পরবর্তী গণআন্দোলনে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করে।

প্রধানমন্ত্রী বলেন, ওই সময় নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাহসী প্রতিরোধ জনগণের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে আরও জোরালো করে তোলে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন, দুর্নীতি এবং নাগরিক অধিকার সংকুচিত হওয়ার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে।

বাণীতে শহিদদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এবং একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..