× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

‘খালেদার অবস্থান জঙ্গিবাদের পক্ষে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান এখনো জঙ্গিবাদের পক্ষে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

শওকত হোসেন বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সরকার উৎখাতের ডাক দিয়েছেন, আবার বলছেন জঙ্গিবাদও উৎখাত করবেন। আবার বলছেন, এ সরকার থাকলে জঙ্গিবাদ বাড়বে। তার সব কথা এলোমেলো। খালেদার সব কথার অর্থ দাঁড়ায়, যারা জঙ্গিবাদ করছে তারা অপরাধ করছে না। এর মাধ্যমে তো তিনি (খালেদা জিয়া) পরোক্ষভাবে জঙ্গিবাদকেই সমর্থন করছেন’।

তিনি জানান, জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াত ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। ঐক্যের মাধ্যমে অশুভ শক্তিকে প্রতিহত করা হবে।

বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপান ও ইতালির নাগরিকদের হত্যা করে দেশে উন্নয়নে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন শওকত হোসেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে ২৭ আগস্ট সারা দেশে একসঙ্গে গণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

মানববন্ধনে এনডিএফ মহাসচিব ও এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ ইসলামিক পার্টির এমএ রশীদ প্রধান, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..