সব দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের আতঙ্ক এখন বেশ জোরালো। চিনের উহান শহরের পর করোনার ভর করে ইউরোপ। মারণ ভাইরাসের জেরে ইতালিতেও শুরু হয়েছে ত্রাস। উহানের পর ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু।
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ( ১৬ মার্চ) ঢাকায় ফিরেছেন তিনি।
বিমানবন্দরে এসে করোনাভাইরাসের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকেও মানতে হয়েছে সব নিয়ম। বিমানবন্দর থেকে শাওনকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইনে।
শেষ খবর অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার পর তিনি বর্তমানে ধানমন্ডির বাসায় ফিরে গেছেন।



