× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ  

admin
হালনাগাদ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
কোম্পানীগঞ্জে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ  

নোয়াখালী প্রতিনধি:  দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জের লিফলেট বিতরণ করেছে বসুরহাট পৌরসভা বিএনপি।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যেগে  এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বসুরহাট পৌরসভা বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মি এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

দ্রব্য মূল্যেল ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, পৌরসভা যুবদলের সদস্য সচিব ও বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইজাজুল রশীদ মাসুম, পৌর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো.সাহাব উদ্দিন, কলজে ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ, পৌর ছাত্রদলের সাংগঠনিক আবদুল্ল্যাহ সোহান প্রমূখ।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বিরোধীদল-মত দমনে ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। করোনা কালীন সংকটে সাধারণ মানুষের আয় কমে গেছে।   এ অবস্থায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে যদি পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..