× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট ব্যুরো

কোটা সংস্কারের নামে বিএনপি জামায়াতের সন্তানেরা মাঠে নেমেছে : নিখিল

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
কোটা সংস্কারের নামে বিএনপি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত-বিএনপি। কোট সংস্কারের নামে তাদের সন্তান মাঠে নামিয়েছে তারা।এতদিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
শুক্রবার (১২ জুলাই) সিলেটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা যখন মানুষের পাশে দাড়িয়েছে তখন দেশ বিরোধী চক্র জামাত-বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ৩১ কোটি টাকার বিদেশি লবিস্ট নিয়োগ করে। ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।বিএনপি জামাতের কাউকেই মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। দুঃসময়ে সবসময় মানুষের পাশে থাকে যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা। এই বন্যায়ও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকট ও চ্যালেঞ্জ  মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এটি একটি মানবিক যুবসংগঠন। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত ও অসহায়  মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।
তিনি বলেন, যুবলীগ এলিট শ্রেণির সংগঠন নয়। এটি শ্রমিক ও সমাজের মেধাবী যুবকদের সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন একটি রাজনৈতিক সংগঠন। শিক্ষিত ও সাধারণ মানুষকে নিয়ে গঠিত যুবসংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী, দুর্নীতি ও ক্যাসিনো বাজদের ঠাঁই নেই। সিলেট জেলা ও মহানগর যুবলীগের সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন আমরা দেখেছি করোনা ও বন্যা পরিস্থিতির সময় মানুষের পাশে দাড়িয়েছে সিলেট যুবলীগের প্রতিটা নেতাকর্মী। তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের  নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ১২ জুলাই শুক্রবার সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড, সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বিকাল ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও বিকাল ৪ টায় ওসমানীনগরে বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত অসহায় গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সিলেট মহানগর যুবলীগ একটি সুশৃঙ্খল যুব সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সিলেট জেলা ও মহানগর যুবলীগের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে অতীতের ন্যায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের দুঃসময়ে যুবলীগের কার্যক্রম মানবিক ছিল। মানবতার সেবায় তারা দেশের আনাচে কানাচে সেবা দিচ্ছেন। বন্যা কবলিতদের ত্রাণ সহায়তাসহ করোনার মহামারির সময়ে তাদের মানবিক সেবা অত্যন্ত প্রশংসনীয় ছিল। শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ এখন সুসংগঠিত মানবিক যুব সংগঠনে পরিণত হয়েছে।
সিলেট জেলা  যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের  দ্বায়িত্ব প্রাপ্ত রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল কবির, সম্পাদক মন্ডলীর সদস্য মুকিত চৌধুরী, মীর মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস উদ্দিন আজম, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ড. বিমান বড়ুয়া, নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজুল হক তুহিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনা মিয়া , সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ৩২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আহমদ,ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ সিলেট জেলা ও মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..