ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ১৭০টি কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বিএনপি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। আমরা শঙ্কিত। বললেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার দুপুরে শেষ দিনের গণসংযোগ চলাকালে তিনি এই অভিযোগ করেন।

তাপস বলেন, বিএনপি প্রার্থীর পিএস পরিচয়ে একজন অস্ত্রসহ আটক হয়েছেন। এভাবে সন্ত্রাসী দ্বারা কেন্দ্র দখলের পাঁয়তারা হলে ঢাকাবাসী প্রতিহত করবে। এজন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে তিন বছরের মধ্যে উন্নত ঢাকা গড়ার জন্য দৃশ্যমান পরিবর্তন করব।

আগামী শনিবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ থেকে লড়বেন শেখ ফজলে নূর তাপস। তার বিপরীতে ধানের ধীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইশরাক হোসেন। অন্যদিকে ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তার সঙ্গে বিএনপি থেকে লড়বেন তাবিথ আউয়াল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।