কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ব্যাংকিং স্কীম কার্যক্রমের উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাংকিং স্কীম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখার ডিজিএম মল্লিক আব্দুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংক এসএমই ডিভিশনের ডিজিএম বেগম মাহবুবা আহসান, তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী মো. নাজিমুজ্জামান (হাবলু), মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।