× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

কৃষি উপদেষ্টার সাথে এফএও এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

SDutta
হালনাগাদ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক: বুধবার কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি (Dr. Jiaoqun Shi) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের সাম্প্রতিক বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি, কৃষির উন্নয়নে কারিগরী ও পরামর্শ সহায়তা, কৃষিজ পন্য রপ্তানী বহুমুখীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত হয়। শুরুতে কৃষি উপদেষ্টা এফএও এর প্রতিনিধিদলকে স্বাগত জানান।

উপদেষ্টা বলেন, এফএও অনেক বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করছে, আমরা আশা করি এ সহযোগিতা অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্প্রতি বন্যায় আক্রান্ত দেশের ২৩টি জেলার মধ্যে ১১টি জেলায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বলেন, বন্যা পরবর্তী কৃষি পুর্নবাসনে এফএও এর সহযোগিতা প্রয়োজন। এফএও এর প্রতিনিধি জানান, বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে এফএও সবসময় সহযোগী হিসেবে কাজ করছে।

এফএও সবসময় বীজ, কৃষি প্রযুক্তি, কারিগরী ও পরামর্শ সহায়তা দিতে প্রস্তুত। এফএও এর বাংলাদেশ প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER) প্রকল্পে এফএও কারিগরি সহায়তা দিচ্ছে।

এ প্রকল্পের মাধ্যমে জনগণের পুষ্টিমান নিশ্চিত হবে। পার্টনার প্রকল্পের ১৮টি কর্মসূচিতে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা করা হবে বলে এফএও প্রতিনিধি দল সভায় জানান।

কৃষি খাতের বিভিন্ন তথ্য (ডাটা) নিয়মিতভাবে এফএও এর সাথে বিনিময় করার জন্য প্রতিনিধি আগ্রহ জানালে, উপদেষ্টা এ বিষয়ে সবসময় সহযোগিতা করা হবে বলে জানান।

এফএও এর প্রতিনিধি তার সংস্থার এক দেশ এক পণ্য (OCEP-One Country One Product) কর্মসূচির মাধ্যমে সদস্য দেশ সমূহের একটি কৃষি পন্য/ফসল/ফল রপ্তানিতে সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশের মৌসুমি ফল আম রপ্তানিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত অন্যান্য মৌসুমি ফলসহ বিভিন্ন শস্য, রপ্তানী সম্প্রসারণ ও বহুমুখী করণে কাজ করার জন্য এফএও প্রতিনিধিদল আগ্রহ জানালে কৃষি উপদেষ্টা বলেন, আমের পাশাপাশি আমাদের প্রচুর কাঁঠালও উৎপাদন হয়, রপ্তানির অগ্রাধিকারে কাঁঠালকেও রাখা যায়।

কৃষি পণ্য রপ্তানির বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে উপদেষ্টা জানান। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..