নবীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও সার-বীজ বিতরণের উদ্ধোধন করলেন- এমপি মিলাদ গাজী

নবীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও সার-বীজ বিতরণের উদ্ধোধন করলেন- এমপি মিলাদ গাজী
নবীগঞ্জে ২০২১-২২ অর্থবছরের আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের  সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে  অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, নবীগঞ্জ-বাহুবলের আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা একে.এম মাকসুদল আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী
নবীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, যুবলীগ নেতা পিকলু চৌধুরী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল।
কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছরে চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে ধানকাটার হারভেষ্টার মেশিন বিতরন করা হবে যার মধ্যে গতকাল ১১টি বিতরন করা হয়েছে।
এছাড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে আউশ ধানের জন্য ১ হাজার ৩ শত কৃষকদের মাঝে ৫ কেজি বীজ এবং ২০ কেজি ডেপ এবং ১০ কেজি এমওপিসহ মোট ৩০ কেজি সার বিতরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।