কুয়েতের আমিরের ইন্তেকালে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমিরের ইন্তেকালে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ- এঁর ইন্তেকালে ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।