× Banner
সর্বশেষ

কুড়িগ্রামে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের বর্গাচাষী আশরাফ আলীর (৩৫) এক বিঘা ধান কেটে দিল কুড়িগ্রাম ছাত্রলীগের কর্মীরা। পেশায় কৃষক ও অটোচালক আশরাফ আলীর নিজস্ব বলতে ৪০শতক জমি।
পরিবারের চাহিদা মেটাতে এবার ২ একর জমি বর্গা নিয়েছেন। পাশাপাশি অটো চালিয়ে চলে তার তিনজনের টানাটানির সংসার। এবার ধানের ফলন বেশি হওয়ায় বিভিন্নজনের কাছে ধারদেনা থাকায় ভেবে ছিলেন কাচাধান কেটে দেনা মেটাবেন। কিন্তু ধানের মূল্য হ্রাস ও শ্রমিকের মজুরী বৃদ্ধি পাওয়ায় হতাশ ছিলেন তিনি। তার এই দুরবস্তায় পাশে এসে দাঁড়ায় জেলা ছাত্রলীগ সংগঠনের কর্মীরা। তারা বর্গাচাষী আশরাফ আলীকে সহযোগিতা করতে নিজেরাই কাস্তে হাতে জমিতে নামেন ধান কাটতে।
শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনির নেতৃত্বে পৌর ছাত্রলীগসহ কুড়িগ্রাম সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজ কমিটির নেতৃবৃন্দ আশরাফ আলীর জমির পাকাধান কেটে তার মুখে হাসি ফোটান।
কৃষক আশরাফ আলী জানান, এবার জমিতে ব্রিধান-২৮ লাগিয়েছিলেন। আবাদও আশানুরুপ হয়েছে। এই ধান কাটতে তার দুই হাজার টাকা বাড়তি খরচ হতো। সংগঠনের ছেলেরা ধান কেটে দেয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..