মেহেরপুরে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা মেহেরপুর সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় প্রথম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম,মহিদুল হক, মিথিলা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।