ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর জখম হয়েছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরাা হলো কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা ও ইত্তেফাকের কালীগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু এবং সদস্য দৈনিক আমাদের সময় ও আনন্দ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মানিক ঘোষ। এদেরমধ্যে রফিকুল ইসলামের ডান হাতটি ভেঙ্গে গেছে।
শনিবার বেলা দেড়টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের ঈশ্বরবা নামকস্থানে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তারা আহত হয়।
আহত সাংবাদিক মানিক ঘোষ জানান, তারা দু’জন সাংবাদিক পেশাগত দ্বায়িত্ব পালনে কোটচাদপুর গিয়েছিলেন। দুপুর দেড়টার দিকে কাজ শেষে কালীগঞ্জ ফেরার পথে ঈশ্বরবা নামকস্থানে রাস্তার কাদায় পড়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অরুন কুমার জানান, আহত সাংবাদিক রফিকুল ইসলামের হাত, পা এবং বুকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি আশংকামুক্ত।
এদিকে দুই সাংবাদিক আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসনে, ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাধারন সম্পাদক সাবজাল হোসেন সহ সাংবাদিক সদস্যগন।