× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
কালীগঞ্জে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, দৃঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

২০২১-২০২২ অর্থ বছরের এডিবি’র অর্থায়নের ২৫টি সেলাই মেশিন, ২৩ বাইসাইকেল, ১৮ হুইল চেয়ার, ২১০ বেঞ্চ, ২৫০ জলাতঙ্কের ভ্যাকসিনসহ খেলার সামগ্রী বিতরণ করা হয়। এসব বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে উপজেলা পরিষেদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সাহকারী কমিশনার (ভূমি) ম হাবিবুল্লাহ হাবিব , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, ৭ নং ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, কোলা -আলাউদ্দীন আজাদ ও আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..