× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামেরে জন্য ২ টি স্টিলের দোলনা উদ্বোধন, বিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ, এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়োরুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ-আলম।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পুষ্টিকর খাবার বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। তাদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিলে সমাজ উন্নয়নে তারাও ভূমিকা রাখতে পারবে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। অচিরেই প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ তৈরি করা এই প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা আওতায় আসবে বলে আমি মনে করি। তাই ধৈর্য ধরে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..