কালীগঞ্জে অবৈধ ভূমি দখলের অপরাধে মাংস ব্যবসায়ীর জারিমানা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীর জায়গা অবৈধ দখল করার অপরাধে মঙ্গলবার বেলা ১২ টার দিকে পৌরসভার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে কামাল হোসেন নামের এক মাংস ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা আদায় ও অবৈধ পিলার ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন মাংস পট্টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, সরকারি স্থানিয় কতৃপক্ষের ভূমি ও ইমারত ( দখল ও পূনরুদ্ধার আইন) ১৯৭০ এর (৭) ধারা অনুযায়ি অবৈধ ভাবে চিত্রা নদীর জায়গা দখল করার অপরাধে কামাল হোসেন নামের এক মাংস ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।