কালীগঞ্জ নিয়ামতপুর ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পরিষদ চত্বরে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে ও জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় সম্বনয় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্করের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সচিব রুহুল আমীন, ইউপি সদস্য আব্দুল আজীম, চাপরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেন্দ্র রায়, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডে এরিয়া কোঅডিনেটর সোহেল আহমেদ খান, প্রোগ্রাম অফিসার আরিফুল হাসান সবুজ।

অনুষ্টানটি সঞ্চালনা করেন এস এম শাহিন হোসেন। উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যাংক,এলএসপি, গ্রাম সংগঠক,সামাজিক নেতাসহ সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।