কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, সহ-সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক খোকন দাস, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, সলেমান, সিরাজ প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে সলেমান, সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক পদে আফছার আলী ,সদস্য পদে মোশারেফ ও সিরাজসহ ৫ সদস্য বিশিষ্ট রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক গঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।