কালীগঞ্জ ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সাথে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় হয়েছে।

বুধবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে তিনি বলেন, সংবাদপত্র দেশের দর্পণ। পত্র পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন খবর জানতে পারি। তিনি নিজেও প্রতিদিন সকালে বিভিন্ন পত্র-পত্রিকা পড়ে স্থানীয় অনেক খবরা খবর রাখেন। এছাড়া সংবাদপত্র দেশ ও জনগনের জন্য বড় ধরনের ভুমিকা রাখে বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করলে সবাই উপকৃত হবে। দেশ ও জাতির উন্নয়ন হবে। কিন্তু সংবাদপত্র ভুল করলে দেশের বড় ধরনের ক্ষতি হয়। যেটা পূরণ করা কোনভাবে সম্ভব নয়। তিনি আরো জানান, আপনারা বিভিন্ন সমস্যা ও দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় তুলে ধরেন। সেটা প্রশাসন যখন ব্যবস্থা নেয় এবং সমাধান করে সেই বিষয়টিও আপনারা তুলে ধরবেন। এছাড়া তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের শুভেচ্ছা জানান।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, কার্যকরী সদস্য কালাম গাজী ও এম এ লিতু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।