উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইনাতগঞ্জ বাজার ও মাধবপুর এলাকার বড় দলিয়া বিলে সরকার ঘোষিত অবৈধ কারেন্ট জাল উদ্ধার।
আজ ২৫ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট অভিযান পরিচালনা করে।
এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের হাদি স্টোরের মালিক ব্যাবসায়ী হাদিসুর রহমানের নিকট হতে প্রায় ১ কেজি(৪০০মিটার) পরিমাণ বাজার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং তাকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এ ছাড়া বড় দলিয়া বিল হতে প্রায় ৬০০০ মিটার কারেন্ট জাল আটক করা হয়।


