কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না, আমরাই সরকার গঠন করবো -রওশন এরশাদ

বিশেষ প্রতিবেদকঃ  আগামীতে আমরা (জাতীয় পার্টি) কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। আমরাই সরকার গঠন করবো। বললেন পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

শনিবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রওশন এরশাদ বলেন, আজকে জনগণ পরিবর্তন চায়, শান্তি চায়। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর এরশাদ সেই স্বাধীনতার স্বাদ দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।