মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃহারুন-অর-রশিদ (ডাবলু) এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন(দিলু) এর পরিচালনায় স্কুলমাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি উদ্ভোধন করেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃরাকিব হোসেন চৌধুরী(ইরান)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীরউদ্দিন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডে ও সভাপতি মোঃহারুন-অর রশিদ(হারুন) সহ অত্র স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক কমিটি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সবশেষে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।



