মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় কামারখালী ইউনিয়নে-২০১৭-২০১৮ অর্থ বছরের ১৮২জন ভি.জি.ডি. কার্ডধারী সদস্যের চাল বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১.০০হতে কামারখালী ইউনিয়নের ভি.জি.ডি. কার্ডধারীল ১৮২ জনের ২মাসের ৬০ কেজি করে ১০,৯২০কেজি অর্থাৎ ১০.৯২০ মেট্টিকটন চাউল বিতরণ করা। এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পল্লী উন্নয়ন সহকারী ও ট্যাক অফিসার শ্রী তপন কুমার সাহা, মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পপি আক্তার, ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ। ইউনিয়নের কার্ডধারী সদস্যেদের লাইনে দাড়িয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে চাল বিতরণ করা হয়।


