করোনায় জার্মানিকে ছাড়িয়ে ১৬তম বাংলাদেশ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। করোনা আক্রান্তের তালিকায় এবার জার্মানিকে ছাড়িয়ে ১৬ তম স্থানে বাংলাদেশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে এবং জার্মানিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২ হাজার ৪৫৯, মৃত্যু হয়েছে আরও ৩৭ জন এবং ১ হাজার ৫৬৪ জন সুস্থ হয়েছেন।

এদিকে ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬২ জনের। এদিন বাংলাদেশে নতুন করে ২ হাজার ৪৫৯ জন শনাক্ত হওয়ায় ইউরোপের দেশটিকে ছাড়িয়ে গেল। ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ৪২ হাজার বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার অতিক্রম করেছে। আক্রান্তের তালিকায় জার্মানিকে পেছনে ফেলে ১৬তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।