নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত

নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে এই প্রথম একজন সংসদ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, উত্তরাঞ্চলের একজন মাননীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। দোয়া করি সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত সুস্থ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক চৌধুরীও সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৬৫ বছর বয়সী সংসদ সদস্য শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।