করোনার শৃঙ্খল ভাংতে না পারলে রোখা যাবে না মৃত্যুর মিছিল

করোনার শৃঙ্খল ভাংতে না পারলে রোখা যাবে না মৃত্যুর মিছিল

ভারতের পশ্চিম বঙ্গে প্রাণঘাতী করোনার গ্রাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসকরা চিন্তায় রয়েছেন। তাঁদের মতে জুন মাস পর্যন্ত রাজ্যে করোনার বড় রকমের ঝাপ্টা চলবে। এর থেকে মুক্তির একমাত্র রাস্তা যে কোনও ভাবে করোনার শৃঙ্খল ভাঙতে হবে। নাহলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে। রোখা যাবে না মৃত্যু মিছিল।

অক্সিজেন থেকে ওষুধ, হাসপাতাল বেডের অপ্রতুলতা চিন্তার ভাঁজ ফেলছে সাধারণের কপালে। গত কয়েকদিনের মতো সোমবারও ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ। আর ঊর্ধ্বমুখী এই করোনা গ্রাফে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৯৫ হাজার ছুঁতে চলেছে প্রায়।

সোমবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১৫ হাজার ৯৯২ জন। আপাত দৃষ্টিতে গতকালের থেকে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। তবে রবিবারের তুলনায় এদিন টেস্টের সংখ্যাও কম হয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৪ হাজার ৯৪৯ জন। এদিন ১৫ হাজার ৯৯২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। শহর কলকাতার আক্রান্তের সংখ্যা রীতিমতন চিন্তা বাড়াচ্ছে সাধারণের। আক্রান্তের নিরিখে প্রথমেই রয়েছে কলকাতা। একদিনে আক্রান্ত ৩ হাজার ৮৬৮ জন। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩, হাজার ৪২৫ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৯৮২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৯১৪ ও ৮১৮ জন।

রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ০০৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৬৮ জনের।ভয়ঙ্কর এই লড়াইয়ে ভরসা জোগাচ্ছে কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭৭৫ জন। এ নিয়ে মোট ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হার গতকালের তুলনায় ফের কমেছে। বর্তমানে সুস্থতার হার ৮৬.০৬ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৩৫৮ জনের। ১১২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে।এদিন টেস্টিং হয়েছে ৪৮৫৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৪৪ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।