করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বুধবার (২৪ জুন) তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাজধানীর হেয়ার রোডের বাসায় উঠছেন। জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ জুন উশৈসিংকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

জনসংযোগ কর্মকর্তা জানান, মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় বুধবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তিনি হেয়ার রোডের বাড়িতে উঠেছেন।

জাতীয় সংসদে ছয়বার বান্দরবানের মানুষের প্রতিনিধিত্ব করা উশৈসিং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।