শিক্ষকদের যুগোপযোগী শিক্ষার সাথে নিজেকে তৈরির পরামর্শ এসপি বিপ্লব কুমারের

শিক্ষকদের যুগোপযোগী শিক্ষার সাথে নিজেকে তৈরির পরামর্শ এসপি বিপ্লব কুমারের
দূর্যোগ কালীন সময়ে শিক্ষকগনকে আরো গুরুত্ব সহকারে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে এবং সাথে সাথে শিক্ষকদের যুগোপযোগী শিক্ষার সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরীর পরামর্শ দিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
আজ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর বিষয়ে সার্বিক দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর।
উক্ত মতবিনিময় সভায় আরো ছিলেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) জনাব মো: আ‌নোয়ার হো‌সেন, ভিপি প্রশাসনিক, ভিপি একাডেমিক এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।