× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে রাজধানীতে শুরু হল Training on Digital Marketing for SME Product – এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। পান্থপথের এসএমই ফাউন্ডেশনের আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মূলত ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে কিভাবে উদ্যোক্তারা পণ্য বিক্রি করবেন এবং প্রসার ঘটাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাতেই এ প্রশিক্ষণের আয়োজন। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সিরাজুল হায়দার, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।
আগামী ৮ জুলাই প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।

রাজধানী ঢাকা ছাড়াও সবগুলো বিভাগীয় শহরে ২০ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..