এসএ টিভির অনুষ্ঠানপ্রধান জিনাতের জামিন নাকচ

বিশেষ প্রতিবেদকঃ বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিন নাকচ করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী শুনানি শেষে জামিন নাকচ করেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ জানান, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬, ৩৭৯ ও ৫০৬ ধারার অভিযোগ রয়েছে। এর মধ্যে চুরি করার অভিযোগ এনেছেন বাদী। শুনানি শেষে আজ বিচারক আসামি জেরিনের জামিন নাকচ করে দেন। ফলে তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকার মহানগর আদালতের বিচারক প্রণব কুমার হুই জিনাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করা হয়। রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন।

তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।