× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আবদুর রহিম

এলপিজি সরবরাহকারীদের জন্য ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স চালু

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স

ব্র্যাক ব্যাংক ও পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে পেট্রোম্যাক্সের ডিস্ট্রিবিউশন পার্টনারদের জন্য ‘ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স’ সুবিধা চালু করা হয়েছে।

এই অংশীদারত্বের ফলে পেট্রোম্যাক্সের পরিবেশকরা এখন থেকে ব্র্যাক ব্যাংকের ‘ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স’ এর মাধ্যমে সিকিউর্ড ও আনসিকিউর্ড ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সুবিধার মাধ্যমে তারা অগ্রিম অর্থ প্রদান ছাড়াই পেট্রোম্যাক্স থেকে এলপিজি পণ্য সংগ্রহ করতে পারবেন, যা তাদের ইনভেন্টরি ব্যবস্থাপনা সহজ করবে এবং নগদ প্রবাহ বৃদ্ধি করবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশকদের জন্য ওয়ার্কিং ক্যাপিটালে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের এলপিজি সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করা।

গত ২২ মে ২০২৫ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেট্রোম্যাক্স এলপিজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: মার্কো অ্যান্টোনিও অলিভেইরা, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও; মোহাম্মদ ইসমাইল, চিফ ফিন্যান্সিয়াল অফিসার; মোহাম্মদ মুজিবুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর – সেলস; এবং সালিম সাবির অর্ক, লিড – ট্রেজারি। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: তারেক রেফাত উল্লাহ খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ); সৈয়দ আবদুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই; আলমগীর হোসেন, হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল), এসএমই ব্যাংকিং; একেএম ফয়সাল হালিম, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং; এবং আবু সাদাত চৌধুরী, এরিয়া হেড – ১, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং।

উদ্যোগটি বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ করার ক্ষেত্রে একটি অগ্রগামী পদক্ষেপ। ডিস্ট্রিবিউটরদের জন্য সহজলভ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত করে এটি সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রাখবে, ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং পণ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করবে।c


এ ক্যটাগরির আরো খবর..