এবার আশুরায় সকল প্রকার মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করছে সরকার

এবার আশুরায় সকল প্রকার মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করছে সরকার

আগামী ২০ আগস্ট (শুক্রবার) দেশে পালিত হবে পবিত্র আশুরা। করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় আশুরায় সকল প্রকার মিছিল ও শোভাযাত্রা বন্ধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে আশুরা বলে। সৃষ্টির শুরু থেকে এদিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।