আগামী ২০ আগস্ট (শুক্রবার) দেশে পালিত হবে পবিত্র আশুরা। করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় আশুরায় সকল প্রকার মিছিল ও শোভাযাত্রা বন্ধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে আশুরা বলে। সৃষ্টির শুরু থেকে এদিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।




