জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাঁধাগ্রস্ত করতে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশক আইন করে প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষাকারী ও এই হত্যার ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক। বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরও বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে রাজনীতি করে। সবাইকে হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। বঙ্গবন্ধুর জন্ম জন্ম হয়েছিলো বলেই যেমন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ আজ এতে উন্নত ও সমৃদ্ধ।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, প্রমুখ।



