× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

একাদশ সংসদের যাত্রা শুরু, ফের স্পিকার ড. শিরীন শারমিন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন প্রথমবারের মতো নারী স্পিকার হিসেবে দায়িত্ব পান।

বুধবার একাদশ জাতীয় সংসদের স্বাগত অধিবেশনেই তিনি আবারও স্পিকার হিসাবে নির্বাচিত হন। দশম সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে প্রথমেই নির্বাচন হয় স্পিকার পদে।

স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তা সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী ।

প্রস্তাবটি ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।

১৩তম স্পিকার হিসাবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে নিজের নাম লেখান ড. শিরীন শারমিন চৌধুরী।

ইতোমধ্যে ড. শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, একাদশ জাতীয় সংসদে প্রধান হুইপের দায়িত্ব সামলাবেন মাদারীপুরের সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন।

তার সঙ্গে হুইপ হিসাবে থাকছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের সামশুল হক চৌধুরী।

এর আগে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ টি আসনে জয় লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৮ টি আসন। মহাজোটের এমপিরা শপথ নিলেও এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ এমপি।


এ ক্যটাগরির আরো খবর..