স্পেনে এক দিনে করোনায় আক্রান্ত ১৮০০ জন, বাদ যায়নি প্রধানমন্ত্রীর স্ত্রীও

স্পেনে এক দিনে করোনায় আক্রান্ত ১৮০০ জন, বাদ যায়নি প্রধানমন্ত্রীর স্ত্রীও

নভেল করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ইউরোপে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর শরীরেও সংক্রমণ ধরা পড়েছে। শনিবার স্পেন সরকারের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী মারিয়া বেগোনিয়া গোমেজের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুজনেই লা মনক্লোয়ায় (মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছেন এবং স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে চলছেন বলে জানানো হয় ওই বিবৃতিতে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।