× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বেনাপোল সীমা‌ন্তে প‌রিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল : য‌শো‌রের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কোনো অপরাধীকে আটক করতে পা‌রেনি বি‌জিবি সদস্যরা ।

বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। এমন সময় বিজিবি অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত ক‌রে ব‌লেন, উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হ‌বে।


এ ক্যটাগরির আরো খবর..