× Banner
সর্বশেষ
শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাচ্ছে আওয়ামী লীগ

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইামামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যাচ্ছে দলের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকবেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান বাবলা।

প্রসঙ্গত, সোমবার (৫ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্ট, মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় বিকল্পধারার নেতৃত্বে যুক্তফ্রন্ট ইসির সঙ্গে বৈঠক করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন।

আগামী বছরের জানুয়ারির ২৮ তারিখের মধ্যে সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ গণনা আরম্ভ হয়েছে।

তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।


এ ক্যটাগরির আরো খবর..