× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

এই মুহূর্তে সংলাপের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে সরকার ও আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছে না।

সম্প্রতি বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন।

জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছে, তাদের তালিকা করার পর যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালের ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে না পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, চার লেন প্রকল্পের পরিচালক দিলিপ কুমার গুহ এবং অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..