× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঋতু পরিবর্তনের এই সাধারণ জ্বরে ভয় না পেয়ে যা করবেন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

ঋতু পরিবর্তনের এই সময়ে সাধারণ জ্বর হচ্ছে। জ্বর হলেই করোনা হয়েছে ভেবে ভয় পাওয়া বা অযথা আতঙ্কিত হওয়া উচিত নয়।

মনে রাখা দরকার, মন দুর্বল হয়ে গেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়।

তবে জ্বর মানেই খাওয়ায় অরুচি। প্রিয় খাবারও জ্বরের সময় পানসে লাগে। জ্বর বেশি হলে হজম ক্ষমতা কমে যায় ও শরীর দুর্বল হয়ে পড়ে।

তবে দ্রুত সুস্থতার জন্য এসময় সঠিক খাদ্যতালিকা মেনে চলা প্রয়োজন।

ভিটামিন প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে।

সেই সঙ্গে খেতে হবে-

তুলসি, আদা, লেবু ও লবঙ্গ চা। এই চা গলা ব্যথা, খুসখুসে কাশি ও মাথাব্যথার ভেষজ ওষুধ হিসেবে কাজ করে।

জ্বরের সময় প্রচুর পানি করা প্রয়োজন। পানির পাশাপাশি বিভিন্ন মৌসুমী ফলের জুসও খেতে পারেন। এসময় লেবু কমলা ও মালটার জুস খেলে দ্রুত মুখে রুচি ফিরে আসবে

বেশিরভাগ সময় ঠাণ্ডা থেকেই জ্বর হয়। জ্বরে আরাম পেতে দু’বেলা টমেটো বা গাজরের স্যুপ খেতে পারেন। স্যুপ শরীরের ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে।

প্রায়ই বৃষ্টি হবে এখন থেকে। তাই করোনার এই সময়ে বাইরে গেলে ছাতার সঙ্গে অবশ্যই কাছে বাড়তি মাস্ক রাখতে হবে। কোনো কারণে বৃষ্টিতে ভিজে গেলে বা নষ্ট হলে বাড়তিটা কাজে দেবে।

যদি জ্বর (১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি) অনুভূত হয়, সঙ্গে মাথাব্যথা,  শরীরে ব্যথা, শ্বাসকষ্ট, গলায় ব্যথা করে বা চোখ লাল থাকে, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..