উইকেটকে দুষলেন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রধান নির্বাচক অবশ্য দলের ব্যর্থতার জন্য এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না। তবে ব্যর্থতার তদন্ত করতে গিয়ে তার মনে হয়েছে, এর আগে কখনো এতটা পেস সহায়ক পিচে ওয়ানডে খেলতে হয়নি তাদের।

দক্ষিণ আফ্রিকার পিচ দেখে অবাকই হয়েছেন সনাথ জয়সুরিয়া।

সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট আর ওয়ানডেতে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। টি-২০ সিরিজ জিতলেও টেস্ট আর ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে সফরকারীরা।

টেস্টের পিচ স্বাগতিকদের শক্তিমত্তার কথা মাথায় রেখে তৈরি হয়, বিষয়টি মানতে কষ্ট হচ্ছে না জয়সুরিয়ার। কিন্তু ওয়ানডেতেও প্রোটিয়ারা এমন ফাঁদ পেতে রাখবে, ভাবতে পারেননি তিনি, ‘আমি অজুহাত দাঁড় করাতে চাইছি না। স্বীকার করছি, আমরা খারাপ খেলেছি। আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত ছিল। তবে একটা কথা আমি বলতে চাই, দক্ষিণ আফ্রিকার পিচে এতটা ঘাস কখনও দেখিনি। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে।’

দক্ষিণ আফ্রিকার পিচ এমনিতে পেস সহায়কই হয়। তবে ওয়ানডে ফরমেটে এমনটা হবে ভাবেনি স্বাগতিকরা। জয়সুরিয়া নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছেন, ‘ওয়ানডেতে সাধারণ ব্যাটিংয়ের জন্য ভালো এমন উইকেটই বানানো হয়। পোর্ট এলিজাবেথের কথাই ধরুণ। দক্ষিণ আফ্রিকার মধ্যে এই মাঠের উইকেট কিছুটা ধীর থাকে। এবার দেখলাম, এখানকার উইকেটেও প্রচুর ঘাস দিয়ে রাখা হয়েছে।’

ওয়ানডেতে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স টিম ম্যানেজম্যান্টকে বড় দুশ্চিন্তাতেই রেখেছে নিশ্চয়ই। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে তারা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে। কিন্তু র‌্যাঙ্কিংয়ের উপরের সারির দলগুলোর বিপক্ষে সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেই হেরেছে লঙ্কানরা। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের মাটিতে ওই টুর্নামেন্টেও পেস সহায়ক উইকেটেই খেলতে হবে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে।

জয়সুরিয়া অবশ্য বেশ আশাবাদী, বড় টুর্নামেন্টের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, ‘কয়েক মাস পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আশা করছি, সেখানে নতুন করে শুরু করতে পারব আমরা। আবারও কন্ডিশন কঠিন হবে। তবে আমাদের বসতে হবে এবং নিজেদের প্রস্তুত করার উপায় বের করতে হবে। সম্ভবত কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে আমরা আগেভাগেই দল পাঠাব ইংল্যান্ডে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।