কারাগারে বিনা বিচারে বন্দীদের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

বিশেষ প্রতিবেদকঃ দেশের বিভিন্ন কারাগারে বিনা বিচারে ১০ বছরের অধিক সময় বন্দি আটজনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গতকাল সোমবার সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস আদালতে এই আট বন্দির তথ্য উপস্থাপন করেন।

বিনা বিচারে এই আট বন্দি হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া, মোহাম্মদ জালাল ও দানা মিয়া।

মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে বন্দি রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।