বিএনপি জামায়াত রুখতে স্বাধীনতার পক্ষে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

বিএনপি জামায়াত রুখতে স্বাধীনতার পক্ষে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
স্বাধীনতা বিরোধী কর্মকান্ড চালিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। তাদের রুখতে স্বাধীনতার পক্ষে ইসলামীক দলগুলোকে ঐক্যবদ্ধ

বিএনপি জামায়াত নিরবে নিরবে স্বাধীনতা বিরোধী কর্মকান্ড চালিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। তাদের রুখতে স্বাধীনতার পক্ষে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে তৃণমূল পর্যায়ে এরকম কর্মসূচি বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

আজ ১০ মার্চ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লা‌বে দেশ, উন্নয়ন, সরকার ও শান্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হা‌নিফ ব‌লেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে প‌ক্ষে বি‌শ্বের ৪০ জন বি‌শিষ্ট ব্যক্তির চি‌ঠির প্রতি‌টি কথাই মিথ্যা। ড. মুহাম্মদ ইউনূস দে‌শের বিরুদ্ধে নতুন ক‌রে ষড়যন্ত্র শুরু ক‌রে‌ছেন।  গ্রামীন টে‌লিকমের টাকা চু‌রি ক‌রে তি‌নি নো‌বেল প্রাইজ কি‌নে‌ছেন ব‌লেও অভি‌যোগ ক‌রেন তিনি।  দে‌শের টাকা চু‌রি ক‌রে ইউনুস কি ক‌রে‌ছেন তার জবাব তা‌কে দি‌তে হ‌বে।

তি‌নি ব‌লেন, বিএন‌পির আ‌ন্দোলন ঝি‌মি‌য়ে পড়ে‌ছে, তারা এখন ষড়য‌ন্ত্রের নতুন পথ খুজ‌ছে। তাদের রুখতে স্বাধীনতার পক্ষে দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, মহাজোট গঠন প্রক্রিয়ার শুরু থেকে এযাবৎ বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইতিবাচক সকল কর্মকান্ডে বিগত দিনে ছিল, আগামী দিনেও ইসলামীক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তার সকল কর্মসূচির প্রতি সমর্থন জানানো হবে। তিনি আরো বলেন, জামায়াত বিএনপির ধ্বংসাত্মক এজেন্ডা কোনভাবেই এদেশে ইসলামীক দলগুলো সমর্থন করবে না। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং ধারাবাহিকভাবে চলবেই।

বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানী (শায়কুল হাদিস) এর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি, ইসলামী ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি এম এ আউয়াল, গণতন্ত্রী পার্টির মহাসচিব ডা: শাহাদাত হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ আক্কাছ আলী খান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ তরিকত ফ্রন্টের সভাপতি মুফতি মাহদী হাসান বুলবুল, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালাইন্স এর মহাসচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন ডালিম, রুহুল আমিন খান উজানী (শায়খুল হাদিস) ও আলহাজ্ব জামান উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।