× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

ডেস্ক

ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
ইরানের সঙ্গে বড় সমঝোতা

যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহের শেষেই দুই দেশের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষর হতে পারে।

শুক্রবার (১২ জুন) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা আমাদের একটি শান্তিচুক্তির দিকে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। ইউরোপীয় সময় অনুযায়ী চলতি সপ্তাহের শেষ নাগাদই চুক্তি স্বাক্ষর সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প জানান, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র দেশের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ইরান যেন কখনোই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে, সেই নিশ্চয়তা নিশ্চিত করা। সাম্প্রতিক সব পদক্ষেপের মূল উদ্দেশ্যই একটি শান্তিচুক্তি প্রতিষ্ঠা করা।”

এদিকে হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে সম্ভাব্য হামলার যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন, তা বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে অগ্রগতি হওয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে।

তবে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে— ট্রাম্পের এমন দাবি এই প্রথম নয়। গত মার্চ মাস থেকে তিনি একাধিকবার একই ধরনের বক্তব্য দিয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ট্রাম্পের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কাগজে-কলমে সেই যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

এ অবস্থায় ট্রাম্পের ঘোষিত সম্ভাব্য শান্তিচুক্তি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..