× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

ইটোকেন ছাড়াই ভারতের ট্যুরিস্ট ভিসা

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ ভ্রমণ সহজ করার উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে ভারতে ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন লাগবে না।

আজ বুধবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া সুবিন্যস্ত, উন্মুক্ত ও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশি ভ্রমণকারীরা ই-টোকেন/আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।

হাইকমিশন জানায়, ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকেটসহ তাদের পূরণ করা ভিসা আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদনপত্র জমাদান কেন্দ্র (আইভিএসি) মিরপুর, শ্যামলীতে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন। ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমাদানের ৭ দিন পরে, তবে ১ মাসের মধ্যে হতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদনপত্র জমাদানের স্কিমটি আইভিএসি উত্তরার পরিবর্তে ১ জানুয়ারি থেকে আইভিএসি মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।

হাইকমিশন জানায়, অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেনধারী আবেদনকারীরা তাদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমাদান অব্যাহত রাখতে পারবেন। আইভিএসি মিরপুর থেকে নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি ট্যুরিস্ট ভিসা আবেদপত্র গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারত ভ্রমণের নিশ্চিত টিকেটসহ বাংলাদেশের কোনো আবেদনকারীর আর ই-টোকেন/অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখের প্রয়োজন হবে না। ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়া সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..