ইউনিস খানকে কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা করায়, ইউনিস খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিসিবি। সম্প্রতি দেশটির ঘরোয়া টুর্নামেন্টের ওয়ানডে কাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলায় তাকে তিন থেকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধও করা হতে পারে।

পিসিবির ওয়েবসাইটে এই বিষয়টি নিশ্চিত করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মৌসুমের নতুন ফরমেটে ওয়ানডে কাপ আয়োজন করেছে। সে টুর্নামেন্টে খাইবার পাখতুনখাওয়া’র নেতৃত্বে আছেন অভিজ্ঞ ইউনিস খান। ফয়সালাবাদের বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান ইউনিস। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি একটি শুনানীর আয়োজন করলেও তা উপেক্ষা করেন তিনি। পরবর্তীতে পিসিবি সভাপতি শাহরিয়ার খান মুঠোফোনে ইউনিস খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন।

এদিকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হলে আসন্ন ইংল্যান্ড সফরের জাতীয় দলে বিবেচনা হওয়া থেকেও বাদ পড়তে পারেন ইউনিস খান। বোর্ডের চুক্তি অনুযায়ী ২ দশমিক ২ এর ৮ ধারা ভঙ্গ করেছেন ইউনিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।